Current Bangladesh Time
Friday October ৩০, ২০২৬ ৬:১০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে খাদ্য গুদামের ৩০০ টন গমবাহী কার্গো দুর্ঘটনার শিকার
৩০ October ২০২৬ Friday ৫:০৭:০৯ PM
Print this E-mail this

বরিশালে খাদ্য গুদামের ৩০০ টন গমবাহী কার্গো দুর্ঘটনার শিকার


নগর প্রতিনিধি:

বরিশাল কেন্দ্রীয় খাদ্য গুদামের জন্য নিয়ে আসা ৩০০ টন গমবাহী একটি কার্গো জাহাজ কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর কীর্তনখোলা নদীর খাদ্য গুদামের পন্টুনসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত কার্গোর ইনচার্জ মো. মানিক জানান, গত ২৬ অক্টোবর ‘ডি বি পাপিয়া’ নামের ওই কার্গোটিতে খুলনা থেকে গম বোঝাই করে তারা বরিশালের উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবার কার্গোটি বরিশাল কীর্তনখোলা নদীর খাদ্য গুদামের পন্টুনে এসে নোঙর করে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কোস্ট গার্ডের একটি জাহাজ আকস্মিক সজোরে গমবাহী কার্গোটিতে ধাক্কা দেয়। এর ফলে জাহাজের তলদেশে ফাটল ধরে দ্রুত পানি ঢুকতে শুরু করে।জাহাজটি নিমজ্জিত হওয়ার উপক্রম হলে প্রশাসনের লোকজন ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার পর তাদের দুটি টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে জাহাজটি সম্পূর্ণ ডুবে যাওয়া থেকে রক্ষা করে। বর্তমানে জাহাজটি আশঙ্কামুক্ত রয়েছে।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সাঈদ জানান, নিয়মিত খাদ্য মজুদের অংশ হিসেবে ৩০০ মেট্রিক টন গম নিয়ে কার্গোটি আনা হয়েছিল।তবে খাদ্য খালাস করার আগেই এই দুর্ঘটনা ঘটে। পানিতে কিছু গম ভিজে গেলেও জাহাজে থাকা অধিকাংশ গম নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানিয়েছেন, কী কারণে এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে খাদ্য গুদামের ৩০০ টন গমবাহী কার্গো দুর্ঘটনার শিকার
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com