Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে জাতীয় যুব দিবস পালিত, র্যালি ও যুব ঋণের চেক বিতরণ
১ November ২০২৬ Sunday ৭:২৪:৩৫ PM
উজিরপুরে জাতীয় যুব দিবস পালিত, র্যালি ও যুব ঋণের চেক বিতরণ
নাজমুল হক মুন্না উজিরপুর :
“দক্ষ যুব গড়বে দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, উজিরপুরের আয়োজনে এবং উজিরপুর এডিপি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যুবসমাজ এগিয়ে এলে দেশও এগিয়ে যাবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে যুবকদের আত্মনির্ভরশীল হতে হবে। পাশাপাশি যুব ঋণ সুবিধা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে টেকাব প্রকল্পের প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান যুগ্ন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম. সামসুদ্দোহা আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক