Home » উজিরপুর » বরিশাল » ফেসবুকে “গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা: উজিরপুর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
২ November ২০২৬ Monday ৩:০০:৩৩ PM
ফেসবুকে “গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা: উজিরপুর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
তিনি ওই ইউনিয়নের তেরদ্রোন গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর আসাদ মোল্লা নিজের ফেসবুক অ্যাকাউন্টে “আওয়ামী লীগ গোপনে নয় ওপেনে ঢাকা দখল করবে’ এমন একটি পোস্ট দেন। এর জেরে রোববার (১ নভেম্বর) রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, আসাদ মোল্লাকে আটকের খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তাকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় আনা হয়। এ প্রসঙ্গে
উজিরপুর থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আসাদ মোল্লার বিরুদ্ধে আগের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক