Current Bangladesh Time
Tuesday November ৩, ২০২৬ ৭:০৮ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » দুমকিতে বিএনপি নেতাকে পিটিয়ে ছাত্রদল নেতা কারাগারে
২ November ২০২৬ Monday ৩:৩৩:২২ PM
Print this E-mail this

দুমকিতে বিএনপি নেতাকে পিটিয়ে ছাত্রদল নেতা কারাগারে


দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকীতে বিএনপি নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগে সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ইমরানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) রাতে ইমরানকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে দুমকী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর সকালে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান জোমাদ্দার স্থানীয় তালতলী বাজারে অবস্থান করছিলেন। এ সময় রাকিব ও ইমরানসহ ছাত্রদলের কয়েকজন খলিল জোমাদ্দারের ওপর আক্রমণ চালায়।

প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, খলিল জোমাদ্দার ফোনে কথা বলছিলেন এ সময় ৪-৫ জন ছাত্রদল নেতা খলিল জোমাদারের ওপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে আসলে ছাত্রদল নেতারা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।পরে স্থানীয়রা খলিল জোমাদারকে আহত অবস্থায় দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে ওই দিনই ছয় জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামি করে দুমকী থানায় একটি মামলা করেন। ১ নভেম্বর রাতে এজাহারভুক্ত দুই নম্বর আসামি মোহাম্মদ ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপি নেতা খলিল জোমাদ্দার ও ছাত্রদল নেতাদের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল।

অভিযোগ অস্বীকার করে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. রাকিব জানান, ছাত্রদলের কয়েকজন বালুর ড্রেজারের লাইন বসাতে গেলে খলিল জোমাদ্দার বাধা দেন এবং টাকা দাবি করেন। এ নিয়ে তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয়ের সঙ্গে ধাক্কাধাক্কি হলে খলিল জোমাদ্দার রাস্তার ওপর পরে গিয়ে আহত হয়। তাকে কেউ আঘাত করেনি এবং হামলার কোনো ঘটনাও ঘটেনি।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এজাহারভুক্ত দুই নম্বর আসামি মো. ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন। বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com