Current Bangladesh Time
Tuesday November ৩, ২০২৬ ৪:৪১ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মন্তব্য করে কপাল পুড়ল বিএনপি নেতার
৩ November ২০২৬ Tuesday ৩:১১:০৯ PM
Print this E-mail this

বরগুনায় দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মন্তব্য করে কপাল পুড়ল বিএনপি নেতার


বরগুনা প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সামজিক যোগাযোগমাধ্যমে চিঠির বিষয়টি প্রকাশ করা হয়েছে। এর আগে ২৯ অক্টোবর বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তালতলী উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে উপজেলা বিএনপির একাংশ, তৃণমূল নেতাকর্মী ও মোস্তাকের অনুসারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক। ওই সভায় তিনি বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে আওয়ামী লীগকে লালন-পালনের অভিযোগ তোলেন। মোস্তাকের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তালতলী উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে আসে। এ নিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন।

একদিকে মোস্তাকের অনুসারী হিসেবে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের একাংশ অবস্থান নেয়। অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লার পক্ষে অবস্থান নেন তালতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল হক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুল আলম মামুনের নেতৃত্বাধীন উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থান তৈরি হয়। দলের অভ্যন্তরে এ বিরোধের জেরে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বরগুনা জেলা বিএনপির পক্ষ থেকে মোস্তাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তী সময়ে অভিযোগের বিষয়ে তদন্ত করতে একটি কমিটিও গঠন করা হয়। তদন্ত ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে গত ২৯ অক্টোবর তার প্রাথমিক সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com