Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় জুতার ভেতরে ইয়াবা পাচার, রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার ২
৩ November ২০২৬ Tuesday ৩:০৪:৫৩ PM
বরগুনায় জুতার ভেতরে ইয়াবা পাচার, রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার ২
বরগুনা প্রতিনিধি:
জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা। তবুও শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল টু বরগুনাগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে ২ হাজার ২৫০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশিদ।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব কাড়িরবিল-পালংখালী এলাকার মৃত ফজল করিমের ছেলে মো. রবিউল আলম (৬০) ও একই জেলার টেকনাফ রহিঙ্গা ২৪ নম্বর ক্যাম্পের বি ব্লকের মৃত আইউব আলীর স্ত্রী সামুদা বেগম (৪৫)।
সোমবার (০২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে বরগুনা পৌর বাস টার্মিনালে (নতুন বাসস্ট্যান্ড) অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে জুতার ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে বরগুনাগামী একটি লোকাল বাসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুজনকে তল্লাশি করে জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পাচার ও এর সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে বলে জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক