![]() দুমকিতে বিএনপি নেতাকে পিটিয়ে ছাত্রদল নেতা কারাগারে
২ November ২০২৬ Monday ৩:৩৩:২২ PM
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর দুমকীতে বিএনপি নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগে সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ইমরানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) রাতে ইমরানকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে দুমকী থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর সকালে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান জোমাদ্দার স্থানীয় তালতলী বাজারে অবস্থান করছিলেন। এ সময় রাকিব ও ইমরানসহ ছাত্রদলের কয়েকজন খলিল জোমাদ্দারের ওপর আক্রমণ চালায়। প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, খলিল জোমাদ্দার ফোনে কথা বলছিলেন এ সময় ৪-৫ জন ছাত্রদল নেতা খলিল জোমাদারের ওপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে আসলে ছাত্রদল নেতারা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।পরে স্থানীয়রা খলিল জোমাদারকে আহত অবস্থায় দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে ওই দিনই ছয় জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামি করে দুমকী থানায় একটি মামলা করেন। ১ নভেম্বর রাতে এজাহারভুক্ত দুই নম্বর আসামি মোহাম্মদ ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপি নেতা খলিল জোমাদ্দার ও ছাত্রদল নেতাদের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। অভিযোগ অস্বীকার করে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. রাকিব জানান, ছাত্রদলের কয়েকজন বালুর ড্রেজারের লাইন বসাতে গেলে খলিল জোমাদ্দার বাধা দেন এবং টাকা দাবি করেন। এ নিয়ে তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয়ের সঙ্গে ধাক্কাধাক্কি হলে খলিল জোমাদ্দার রাস্তার ওপর পরে গিয়ে আহত হয়। তাকে কেউ আঘাত করেনি এবং হামলার কোনো ঘটনাও ঘটেনি। দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এজাহারভুক্ত দুই নম্বর আসামি মো. ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন। বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

