Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়বিজয়ীদের পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
৫ November ২০২৬ Thursday ২:২৬:১৪ PM
ঝালকাঠিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়বিজয়ীদের পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
ঝালকাঠি প্রতিনিধিঃ
Screenshot
ঝালকাঠির ‘কেওড়া ইউনিয়ন কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার সরেঙ্গল মাদরাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে নৈকাঠি একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পিপলিতা একাদশ। পুরো খেলা উপভোগ করে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় নৈকাঠি একাদশ ও পিপলিতা একাদশ। খেলার নির্ধারিত সময়ে দুই দুই গোলে ড্র থাকায় ট্রাইবেকারে পিপলিতা একাদশ ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. বশির গাজী, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেগুফতা মেহনাজ এবং সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মান্নান লাভুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো আককাস সিকদারসহ রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয়রা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি