Home » বরিশাল » উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন!
৫ November ২০২৬ Thursday ৭:৫১:৩৪ PM
উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন!
উজিরপুর প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পশ্চিম কেশবকাঠী মো: শাহনাজ হাওলাদার এর ছেলে বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান সুজন(২৮) এর নারী কেলেঙ্কারিতে গণধোলাই ঘটনার পরে স্থানীয় হিন্দু পরিবারের জমি দখল নির্যাতন ও চাঁদার অভিযোগে গতকাল ৪ নভেম্বর উজিরপুর থানা পুলিশ গ্রেফতার করেন। জানা যায় পশ্চিম কেশবকাঠী স্থানীয় সুভাস দাস (৪০) এর বাড়িতে গত ১৪ অক্টোবর বুধবার গভীর রাতে একই এলাকার স্থানীয় মোতাহার মল্লিক(৬২) এর পক্ষে ভাড়াটিয়া গুন্ডা হিসাবে সন্ত্রাসী দলবল নিয়ে হামলা চালায় সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান সুজন (২৮)। এব্যাপারে অসহায় হিন্দু পরিবারটি উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে, প্রাথমিক পর্যায়ের তদন্তে ঘটনার সত্যত্বা মিললে, অভিযোগটি এফ আই আর গ্রহণ করা হয়, এবং ভূমিদস্যু মোতাহার মল্লিক কে ঐ ঘটনায় তাৎক্ষণিক আটক করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়। আদালতে নির্দেশে ও বাদির বক্তব্য অনুযায়ী ৯জন জড়িতদের মধ্যে উল্লেখ আসাদুজ্জামান সুজন’কে গত ৪ নভেম্বর রাতে এই মামলার গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।
কিছুদিন আগেও এই সাবেক ছাত্রদল নেতাকে নিয়ে ব্যাপক ঘটনা সমালোচিত নারী কেলেঙ্কারি কান্ডে গণধোলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, এব্যপারে জাতীয় ও স্থানীয় মূল ধারার সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এব্যাপারে একের পর এক কেলেংকারী ও সন্ত্রাসী কান্ডে স্থানীয় ছাত্রদল ও বিএনপি’র ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জানান বিএনপির উপজেলা পর্যায় নেত্রীবৃন্দ।
হিন্দু পরিবারের উপর নির্যাতনের ঘটনায় ছাত্রদলের সাবেক ও বর্তমান কতিপয় নেতা জড়িতের ঘটনায় ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ মোল্লা জানান, ” বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি, শহীদ জিয়ার আর্দশ নিয়ে রাজনীতি করে, এখানে সন্ত্রাস ও চাঁদাবাজদের কোন ছাড় নেই, যারা হিন্দু পরিবারের সাথে এমন ঘটনা ঘটিয়েছে এব্যাপারে উজিরপুর – বানারীপাড়া বিএনপির অভিভাবক মাননীয় সাংসদ এস সরফদ্দিন আহম্মেদ সান্টু ভাইয়ের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গে শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: রকিবুল ইসলাম জানান, হিন্দু একটি পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি, প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে আটক করে আদালাতে প্ররণ করা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য উজিরপুর থানা পুলিশ অত্যন্ত সর্তক থেকে সর্বত্র কাজ করে যাচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি