Current Bangladesh Time
Sunday November ৮, ২০২৬ ১০:২৫ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » ভোলায় সরকারি রাস্তা দখলের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে
৮ November ২০২৬ Sunday ৭:০৭:৪১ PM
Print this E-mail this

ভোলায় সরকারি রাস্তা দখলের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে


দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:

ভোলার দৌলতখানে চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শনিরকান্দি এলাকায় শত বছরের পুরোনো সরকারি রাস্তা দখল করে গাছ রোপণের অভিযোগ উঠেছে স্থানীয় মহিলা দলের সভাপতি জাহানারা বেগমের বিরুদ্ধে। এতে প্রায় ৩৫টি পরিবার চলাচলে চরম দুর্ভোগে পড়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিনের ব্যবহৃত রাস্তাটি নিজের জমি দাবি করে সেখানে গাছ রোপণ করেছেন জাহানারা। ফলে অসুস্থ রোগী, গর্ভবতী নারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত রাস্তাটি দখলমুক্ত করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।

ওই রাস্তা দিয়ে চলাচলকারী রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, এই রাস্তা দিয়ে আমাদের পূর্বপুরুষরাও চলাচল করেছেন। আমরাও দীর্ঘদিন ধরে রাস্তাটি ব্যবহার করে আসছি। হঠাৎ করে জাহানারা বেগম রাস্তাটি নিজের সম্পত্তি দাবি করে দখল করে নিয়েছেন। আমরা জানি, এটি সরকারি রাস্তা। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং রাস্তাটি আগের মতো দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমার স্ত্রী স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। সম্প্রতি রাস্তায় গাছ রোপণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অনেক কষ্টে কয়েকজনের সহযোগিতায় তাকে বাড়ি থেকে বের করে চিকিৎসার জন্য ভোলায় নিতে হয়েছে।

স্থানীয় কোহিনুর বেগম অভিযোগ করে বলেন, রাস্তা দখল করে গাছ রোপণ করায় আমরা গরুগুলোও ঠিকমতো বের করতে পারছি না। গরু নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে গেলেই অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এমনকি বিএনপি নেত্রী জাহানারা বেগম রাস্তা দিয়ে চলাচল করলে মারধরের হুমকিও দেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

এদিকে অভিযোগ অস্বীকার করে জাহানারা বেগম বলেন, তিনি নিজের জায়গায় গাছ রোপণ করেছেন। এতোদিন অন্যরা তার জায়গা দখল করে রাস্তা হিসেবে ব্যবহার করেছেন।

উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম বুলু বলেন, লিখিত অভিযোগ পেলে দোষী হলে দলীয়ভাবে জাহানারার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com