Current Bangladesh Time
Wednesday July ১, ২০২৬ ১২:৫০ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন
৭ June ২০১৪ Saturday ৪:৩০:৫৪ PM
Print this E-mail this

বামনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন
উপজেলা প্রতিনিধি, বামনা


Bamba Hindu Bouddo Christan Parisad Raly বামনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলনধর্ম যার যার, দেশ সবার – এই বক্তব্যকে সামনে রেখে বরগুনার বামনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান প্রধান অতিথি হিসেবে বামনা আসমাতুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি বামনা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আসমাতুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এসে শেষ হয়।

এরপর বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বামনা উপজেলা শাখার সভাপতি কৃষ্ণকান্ত কর্মকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাভোকেট মো. হারুন অর রশীদ, উপজেলা চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফেরদৌস সাব্বির ফেরদৌস, নারী ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার নাজু, বরগুনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ কর্মকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন শীল প্রমুখ।

সর্বশেষে বিশিষ্ট সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস ও তার দল এবং খুলনা বেতারের শিল্পী সুস্মিতা সাহার অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com