বামনায় নারীর স্বাস্থ্য সেবা বিষয়ে কর্মশালা প্রতিনিধি, বামনা
বরগুনার বামনা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সদস্যদের নারীর ধারাবহিক ও মানসম্মত স্বাস্থ্য সেবা বিষয়ে ধারনা প্রদান কর্মশালা রোববার সকাল ১০টায় বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নারীপক্ষ ও সংকল্প ট্রাস্ট এর সহযোগীতায় অ্যাসেড এর আয়োজনে সভায় বক্তব্য রাখেন নারীপক্ষ’র নারীর স্বাস্থ্য ও অধিকার সংক্রান্ত এ্যাডভোকেসী পার্টনারশীপ ডঐজঅচ) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সামিয়া আফরীন,
সংকল্প ট্রাস্ট এর নির্বাহী পরিচালক মির্জা শহীদুল ইসলাম খালেদ, নারীপক্ষ’র প্রকল্প কর্মকর্তা মাকসুদা খাতুন, জোবায়ের আহম্মেদ, অ্যাসেড এর নির্বাহী পরিচালক মোঃ নেছার উদ্দিন প্রমূখ।
এই কর্মশালায় বাংলাদেশের সংবিধানে স্বাস্থ্যকে প্রাথমিক দায়িত্ব ও কর্তব্য হিসাবে বলা হয়েছে কিন্তু স্বাস্থ্যকে অধিকার হিসাবে দেখা হয় নাই এবং সরকার বিভিন্ন সময়ে স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক দলিলে স্বাক্ষর ও অঙ্গিকার করেছে।
এছাড়া সরকার মাতৃস্বাস্থ্য রক্ষায় বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি হাতে নিয়েছে। এতো উদ্যোগ ও অঙ্গীকার সত্বেও বর্তমানে একলক্ষ জীবিত সন্তান জন্ম দিতে গিয়ে ১৯৪ জন মা মারা যাচ্ছে। ২০০৯ সালে জাতিসংঘ’র মানবাধিকার কাউন্সিলে স্বীকৃত হয় যে অধিক প্রসূতি মুত্যুর হার ও প্রসবজনিত জটিলতা ও রোগ-ভোগ অগ্রহনযোগ্য ও প্রতিরোধযোগ্য।
সারা বিশ্বে সংগঠিত প্রসূতি মৃত্যুর একটি বড় অংশ ঘটছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। এর মধ্যে বাংলাদেশ অন্যতম। নারীর জন্য অধিকার ভিত্তিক ধারাবাহিক ও মানসম্মত স্বাস্থ্য সেবা পেতে ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্ব বহন করে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |