Current Bangladesh Time
Wednesday July ১, ২০২৬ ৫:০০ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » স্ত্রীকে হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড
২৬ February ২০১৫ Thursday ১২:৩৫:৫৮ PM
Print this E-mail this

স্ত্রীকে হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড
জেলা প্রতিনিধি, বরগুনা


barguna-news-map বরগুনা সংবাদ মানচিত্রবরগুনার বামনায় সাবেক স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগে জহিরুল ইসলাম সোহাগ নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুর রশিদ এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সোহাগ পাথরঘাটা উপজেলার কাকচিড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সোহাগ দীর্ঘদিন বিদেশে ছিল। তাঁর সাবেক স্ত্রী বামনার সরোয়ারজান স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করছেন। সোহাগের সাথে তালাকের পরে ওই নারী দ্বিতীয় বিয়ে করে স্বামীর সাথে সংসার করছেন।

বুধবার বিকেলে সোহাগ বামনায় গিয়ে সাবেক স্ত্রীকে নিয়ে রাস্তার মাঝে টানা-হেচরা শুরু করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে হয়রানির অভিযোগে সোহাগকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুর রশিদ।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com