Current Bangladesh Time
Wednesday July ১, ২০২৬ ৩:০৮ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনায় অধ্যক্ষের ছেলেকে বেতরাঘাত করায় শিক্ষক বরখাস্ত !
৬ August ২০১৫ Thursday ৮:২৪:৩১ PM
Print this E-mail this

বামনায় অধ্যক্ষের ছেলেকে বেতরাঘাত করায় শিক্ষক বরখাস্ত !
বরগুনা প্রতিনিধি


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রমাদ্রাসার অধ্যক্ষের ছেলেকে বেত্রাঘাত করায় সহকারী শিক্ষক আজমল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেছে ব্যবস্থাপনা কমিটি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বরগুনা জেলার বামনা উপজেলার সদর আর-রশিদ ফাজিল মাদ্রাসায়।

একাধীক সূত্রে জানাগেছে, বামনা উপজেলার বামনা সদর আর-রশিদ ফাজিল মাদ্রাসায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসার নিম্ন মাধ্যমিক শাখার  পঞ্চম শ্রেণির ক্লাশে ছাত্ররা হৈ হুল্লোর এবং ক্লাশ কক্ষে কতিপয় ছাত্ররা মারামারিতে লিপ্ত হয়।

এসময় শ্রেণী  শিক্ষক মো. আজমাল হোসেন খান ছাত্রদের নিয়ন্ত্রণে আনতে মৃদু বেত্রাঘাত করেন। এসময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইউনুস আলীর ছেলে পঞ্চম শ্রেণির অতিথি ছাত্র তাজওয়ারুল ইসলাম এহসান মাহিও বেত্রাঘাতের শিকার হয়েছে। অধ্যক্ষের ছেলে শ্রেণী শিক্ষকের বেত্রাঘাতের শিকার হওয়ায় ম্যানেজিং কমিটি তাৎক্ষণিক জরুরী সভা ডেকে আজমল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেন।

শিক্ষক আজমল হোসেন খান ছাত্রদের মৃদু বেত্রাঘাতের কথা স্বীকার করে বলেন, পঞ্চম এবং সপ্তম শ্রেণির ছাত্রদের সংঘর্ষ ও তুমুল মারামারি হয়। এতে শ্রেণী কক্ষে পাঠদানে সমস্যার সৃষ্টি হয়। মারমারিতে লিপ্ত ছাত্রদের মৃদু বেত্রাঘাত করে পরিবেশ শান্ত করা হয়েছে।

বামনা সদর আর-রশিদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইউনুস আলী বলেন যে, মাদ্রাসার শিক্ষার্থীদের গাছের ডাল দিয়ে পিটানো হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকরা ক্ষুব্ধ হওয়ায় ম্যানেজিং কমিটি জরুরী সভা ডেকে ওই শিক্ষককে বরখাস্ত করেছেন।

সম্পাদনা: জপ / বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com