" />
AmaderBarisal.com Logo

বামনায় প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা

প্রতিনিধি, বরগুনা
আমাদেরবরিশাল.কম

২০ March ২০১৬ Sunday ২:৫৫:৩৯ PM

barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. লিটন মোল্লার ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তার ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে গেছে।

শনিবার (১৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের তালেশ্বর বাজারে এ ঘটনা ঘটে।

প্রার্থী মো. লিটন মোল্লা জানান, শনিবার রাতে তিনটি মোটর সাইকেলে দুর্বৃত্তরা এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে পুরো দোকানে আগুন ধরে যায়। এসময় আমার বাবার গায়ে আগুন লাগে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিজুর রহমান জানান,  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।