|
| | | | বামনায় প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা প্রতিনিধি, বরগুনা
বরগুনার বামনা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. লিটন মোল্লার ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তার ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে গেছে।
শনিবার (১৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের তালেশ্বর বাজারে এ ঘটনা ঘটে।
প্রার্থী মো. লিটন মোল্লা জানান, শনিবার রাতে তিনটি মোটর সাইকেলে দুর্বৃত্তরা এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে পুরো দোকানে আগুন ধরে যায়। এসময় আমার বাবার গায়ে আগুন লাগে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
| |