Current Bangladesh Time
Monday June ২৯, ২০২৬ ৪:৩৪ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা
২৯ June ২০২৬ Monday ১:৫৪:৫৫ PM
Print this E-mail this

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে সাধারণ রোগী ও তাদের স্বজনরা জিম্মি হয়ে পড়েছেন।

অভিযোগ উঠেছে, হাসপাতাল চত্বরে স্থায়ীভাবে অবস্থান নিয়ে কিছু প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক ও তাদের সহযোগীরা পুরো এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে। সিন্ডিকেটের এ অরাজকতায় প্রতিনিয়ত চরম ভোগান্তি ও আর্থিক শোষণের শিকার হচ্ছেন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসহায় মানুষ।

ভুক্তভোগীদের অভিযোগ, জরুরি ও মুমূর্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল বা ঢাকায় স্থানান্তরের প্রয়োজন হলেই সক্রিয় হয়ে উঠে এ চক্র। তারা কম ভাড়ায় সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারে বাধা দেয়। এমনকি বাহির থেকে অ্যাম্বুলেন্স আনতে বাধা দিয়ে নিজেদের নির্ধারিত গাড়ি ব্যবহারে বাধ্য করে। 

রোগীর কোনো স্বজন যদি বাইরে থেকে গাড়ি আনার চেষ্টা করেন, তবে তাকে নানা ধরনের হুমকি ও প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া গুনে রোগীদের নিয়ে রওনা হতে হচ্ছে স্বজনদের।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি অ্যাম্বুলেন্সে বরিশাল গেলে আড়াই হাজার টাকা লাগে। আর সিন্ডিকেটের অ্যাম্বুলেন্সে বরিশাল যেতে ৫/৬ হাজার টাকা ভাড়া গুনতে হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ সিন্ডিকেটের কথা স্বীকার করে বলেন, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে আমরা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে আছি। কিছু বেসরকারি অ্যাম্বুলেন্স চালক ও তাদের সহযোগীদের কর্মকাণ্ডে হাসপাতালের চিকিৎসার পরিবেশ নষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, বিষয়টি এককভাবে সমাধান করা তার পক্ষে সম্ভব নয়। তাই চলতি বছরের মার্চ মাসে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লিখিতভাবে অবহিত করা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com