Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ১১:২৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে ফুটপাতে দখল করে ব্যবসা, ৪ ব্যবসায়ীকে জরিমানা
২৮ June ২০২৬ Sunday ৯:২৪:৫৩ PM
Print this E-mail this

বরিশালে ফুটপাতে দখল করে ব্যবসা, ৪ ব্যবসায়ীকে জরিমানা


নগর প্রতিনিধি:

ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ভ্রাম্যমাণ আদালত। একই সময় চলাচলের পথ দখল করে রাস্তার ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে বিসিসি’র প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ জামান এর নেতৃত্বে নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


সিটি কর্পোরেশন জানায়, চর কাউয়া খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ীরা জনসাধারণের চলাচলের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে চরম ভোগান্তিতে পড়ছিলেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। এমন অভিযোগের ভিত্তিতে রোববার ওই এলাকায় অভিযান চালানো হয়।


​অভিযানকালে ফুটপাত ও রাস্তা দখল করে  চলাচলে বিঘ্ন সৃষ্টির সত্যতা পাওয়ায় চারজন ব্যবসায়ীকে আটক করা হয়। পরে অভিযুক্ত ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার পাশাপাশি তাৎক্ষণিকভাবে রাস্তার ওপর থাকা সকল অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে পথচারীদের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করে দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান জানান, জনসাধারণের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের এই উচ্ছেদ ও সচেতনতামূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই ফুটপাত বা রাস্তা দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com