![]() বরিশালে ফুটপাতে দখল করে ব্যবসা, ৪ ব্যবসায়ীকে জরিমানা
২৮ June ২০২৬ Sunday ৯:২৪:৫৩ PM
নগর প্রতিনিধি: ![]() ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ভ্রাম্যমাণ আদালত। একই সময় চলাচলের পথ দখল করে রাস্তার ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে বিসিসি’র প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ জামান এর নেতৃত্বে নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান জানান, জনসাধারণের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের এই উচ্ছেদ ও সচেতনতামূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই ফুটপাত বা রাস্তা দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

