Current Bangladesh Time
Monday June ২৯, ২০২৬ ১০:৫২ PM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » মনপুরায় এক ইলিশের দাম ৯ হাজার টাকা
২৯ June ২০২৬ Monday ৯:২৫:৪৬ PM
Print this E-mail this

মনপুরায় এক ইলিশের দাম ৯ হাজার টাকা


মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরার রামনেওয়াজ ঘাটে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের এক ইলিশ ৯ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নিলামে মাছটি কিনে নেন আড়ৎদার মমিন তালুকদার। ঢাকায় পাঠালে ইলিশ ১২ হাজার টাকায় বিক্রির আশা ক্রেতার।


মৎস্য আড়তের মালিক মমিন তালুকদার জানান, সোমবার বিকেলে বরিশালের মেহেন্দীগঞ্জের জেলে ইসমাইল মাঝিসহ কয়েকজন রামনেওয়াজসংলগ্ন মেঘনায় মাছ শিকার করছিলেন। এ সময় তাদের জালে অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বিশাল আকৃতির রাজা ইলিশ মাছটিও ধরা পড়ে। এ অঞ্চলের জেলেরা বড় সাইজের ইলিশকে রাজা মাছ বলে থাকেন।


রামেওয়াজ মৎস্য ঘাটের ব্যাপারি মো. নাহিদ জানান, তিনিসহ অন্য ব্যাপারির উপস্থিতিতে মাছটি মমিন তালুকদারের মৎস্য আড়তের বাক্সে নিলামে তোলা হয়। পরে সর্বোচ্চ দাম ৯ হাজার ৩০০ টাকায় মাছটি  কিনে নেন আড়তদার মমিন তালুকদার।

আড়ত মালিক মমিন তালুকদার আরও জানান, বরিশাল ও ঢাকার পাইকারি আড়তে বড় সাইজের ইলিশের চাহিদা বেশি। তিনি নিজে আড়তদার ও ঢাকায় মাছ চালান করেন। মঙ্গলবার (৩০ জুন) ঢাকার লঞ্চে অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশ মাছটি ঢাকার যাত্রাবাড়ী মাছের আড়তে পাঠাবেন।


এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, মেঘনায় বড় সাইজের ইলিশ ধরা পড়েছে। এটা জেলেদের জন্য সুখবর। বর্ষায় বৃষ্টিপাত বাড়লে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com