![]() মনপুরায় এক ইলিশের দাম ৯ হাজার টাকা
২৯ June ২০২৬ Monday ৯:২৫:৪৬ PM
মনপুরা ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার মনপুরার রামনেওয়াজ ঘাটে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের এক ইলিশ ৯ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নিলামে মাছটি কিনে নেন আড়ৎদার মমিন তালুকদার। ঢাকায় পাঠালে ইলিশ ১২ হাজার টাকায় বিক্রির আশা ক্রেতার।
আড়ত মালিক মমিন তালুকদার আরও জানান, বরিশাল ও ঢাকার পাইকারি আড়তে বড় সাইজের ইলিশের চাহিদা বেশি। তিনি নিজে আড়তদার ও ঢাকায় মাছ চালান করেন। মঙ্গলবার (৩০ জুন) ঢাকার লঞ্চে অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশ মাছটি ঢাকার যাত্রাবাড়ী মাছের আড়তে পাঠাবেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

