Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ৩:০২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদীতে মাছি উড়তেই মিলল মাটিচাপা লাশ, স্ত্রী পুলিশ হেফাজতে
২৯ June ২০২৬ Monday ৯:৪৩:৪৮ PM
Print this E-mail this

মুলাদীতে মাছি উড়তেই মিলল মাটিচাপা লাশ, স্ত্রী পুলিশ হেফাজতে


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

তিন দিন ধরে নিখোঁজ ছিলেন এক ব্যক্তি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।শেষ পর্যন্ত বাড়ির পাশেই মাছির আনাগোনা দেখে সন্দেহ হয় স্বজনদের। সেখানে মাটি খুঁড়তেই বেরিয়ে আসে মানুষের একটি হাত।পরে পুলিশ এসে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে নিখোঁজ ব্যক্তির লাশ।

সোমবার (২৯ জুন) দুপুরে বরিশালের মুলাদী উপজেলার চরমালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগমকে (৪২) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত মো. হারুন হাওলাদার (৬০) চরমালিয়া গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে এইচ এম জাফর হাওলাদার জানান, গত ২৭ জুন রাত থেকে তার বাবা নিখোঁজ ছিলেন। পরে তার মা জানান, গভীর রাতে তিনজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার বাবাকে মুখ বেঁধে তুলে নিয়ে যায় তারা। এ ঘটনায় থানায় অপহরণের অভিযোগও করা হয়েছিল।

তিনি বলেন, এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে রান্নাঘরের পাশের একটি স্থানে অস্বাভাবিকভাবে মাছি উড়তে দেখে সন্দেহ হয়। পরে সেখানে খোঁড়াখুঁড়ি করলে মাটির নিচ থেকে একটি হাত বেরিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

জাফর হাওলাদারের দাবি, নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ তার মাকে সন্দেহের তালিকায় রাখে। মোবাইল ফোনের কললিস্টসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণের পর তাকে নজরদারিতে রাখা হয়েছিল। লাশ উদ্ধারের পর পুলিশ তাকে হেফাজতে নেয়।

তিনি আরও অভিযোগ করেন, তার মা এবং তার কথিত পরকীয়ার এক সহযোগী মিলে তার বাবাকে হত্যা করেছেন। তবে এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অন্য কারও পরিচয় নিশ্চিতভাবে বলতে রাজি হননি।

মুলাদী থানার ওসি কেএম সোহেল রানা বলেন, নিখোঁজ হারুন হাওলাদারের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের স্ত্রীকে হেফাজতে নেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com