Current Bangladesh Time
Monday June ২৯, ২০২৬ ১১:২১ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
২৯ June ২০২৬ Monday ৯:৩৬:১৮ PM
Print this E-mail this

গৌরনদীতে কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে রাতের আঁধারে কলা বাগানের ছোট-বড় প্রায় ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে গাছ মালিকের প্রায় অর্ধ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় সোমবার (২৯ জুন) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী বাগান মালিক ও দক্ষিণ গোবর্ধন গ্রামের বাসিন্দা মোহাম্মদ কামরুজ্জান অভিযোগ করে বলেন, গোবর্ধন বকুলতলা মসজিদ সংলগ্ন ২৪ শতক সরকারি জমি লিজ নিয়ে শতাধিক কলাগাছ রোপণ করি। গাছগুলোতে কলার মোচা বের হওয়ার উপযোগী হয়েছিলো। সোমবার সকালে বাগানে গিয়ে দেখি ৮০টি কলাগাছ কে বা কারা কেটে ফেলেছে। রোববার দিবাগত রাতের আঁধারে ধারালো কিছু দিয়ে গাছগুলো কেটে ফেলা হয়।

তিনি আরও বলেন, স্থানীয় একটি পক্ষের সঙ্গে জমি নিয়ে আমার বিরোধ রয়েছে। এরআগেও জোরপূর্বক আমার পুকুরের মাছ ধরে নিয়েছিলো পক্ষটি। ধারণা করছি, আমার প্রতিপক্ষরা রাতের আঁধারে শত্রুতার জেরে এ কাজ করেছে।

স্থানীয় বাসিন্দা হালান সরদার বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে। তাই বলে গাছের সঙ্গে মানুষের এ কেমন শত্রুতা। যারা এই কাণ্ড ঘটিয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত।

গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com