![]() গৌরনদীতে কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
২৯ June ২০২৬ Monday ৯:৩৬:১৮ PM
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের গৌরনদীতে রাতের আঁধারে কলা বাগানের ছোট-বড় প্রায় ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে গাছ মালিকের প্রায় অর্ধ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় সোমবার (২৯ জুন) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী বাগান মালিক ও দক্ষিণ গোবর্ধন গ্রামের বাসিন্দা মোহাম্মদ কামরুজ্জান অভিযোগ করে বলেন, গোবর্ধন বকুলতলা মসজিদ সংলগ্ন ২৪ শতক সরকারি জমি লিজ নিয়ে শতাধিক কলাগাছ রোপণ করি। গাছগুলোতে কলার মোচা বের হওয়ার উপযোগী হয়েছিলো। সোমবার সকালে বাগানে গিয়ে দেখি ৮০টি কলাগাছ কে বা কারা কেটে ফেলেছে। রোববার দিবাগত রাতের আঁধারে ধারালো কিছু দিয়ে গাছগুলো কেটে ফেলা হয়। তিনি আরও বলেন, স্থানীয় একটি পক্ষের সঙ্গে জমি নিয়ে আমার বিরোধ রয়েছে। এরআগেও জোরপূর্বক আমার পুকুরের মাছ ধরে নিয়েছিলো পক্ষটি। ধারণা করছি, আমার প্রতিপক্ষরা রাতের আঁধারে শত্রুতার জেরে এ কাজ করেছে। স্থানীয় বাসিন্দা হালান সরদার বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে। তাই বলে গাছের সঙ্গে মানুষের এ কেমন শত্রুতা। যারা এই কাণ্ড ঘটিয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত। গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

