![]() তনুসহ নারী-শিশু নির্যাতনকারীদের গ্রেপ্তারে হরতালসংবাদ বিজ্ঞপ্তি ২২ April ২০১৬ Friday ৪:১৪:১২ PM
তাই তনু হত্যাকারীদেরসহ সারাদেশে নারী-শিশু নির্যাতনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৫ এপ্রিল হরতাল পালন ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্য সহ ওই ৬ টি নারী সংগঠন। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রর সাধারণ সম্পাদক মর্জিনা খাতুনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যান্টনমেন্ট এলাকায় সোহাগী জাহান তনু হত্যাকার এক মাস পার হলো। সিআইডি তনু হত্যার প্রতিবেদনে এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে উল্লেখ করেছে। কিন্তু এখনও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। তাই নারীসংগঠন হিসাবে আমরা উদ্বিগ্ন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুধু তনু নয়, আড়াই বছরের শিশু থেকে ষাট বছরের বৃদ্ধ নারী যৌণ হয়রানি, হত্যা ও ধর্ষণের শিকার। ঘরে-বাইরে এমনকি প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও শিক্ষকদের যৌণহয়রানির শিকার। ফলে নারী ও শিশুর নিরাপত্তা আজ হুমকির মুখে। তাই তনু হত্যাসহ সারাদেশে নারী ও শিশু হত্যার বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যের ডাকে আগামী ২৫ এপ্রিল হরতালের সমর্থনে জানিয়েছে ৬টি নারী সংগঠন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬টি নারী সংগঠন হরতাল কর্মসূচির সমর্থনে আগামীকাল শনিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

সোহাগী জাহান তনু হত্যার এক মাস পরেও অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় উদ্বোগ প্রকাশ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রসহ ৬ টি নারী সংগঠন।