Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৩:২৫ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ বিজ্ঞপ্তি » তনুসহ নারী-শিশু নির্যাতনকারীদের গ্রেপ্তারে হরতাল
২২ April ২০১৬ Friday ৪:১৪:১২ PM
Print this E-mail this

তনুসহ নারী-শিশু নির্যাতনকারীদের গ্রেপ্তারে হরতাল
সংবাদ বিজ্ঞপ্তি


তনুর মৃত্যু 'পরিকল্পিত হত্যাকাণ্ড'সোহাগী জাহান তনু হত্যার এক মাস পরেও অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় উদ্বোগ প্রকাশ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রসহ ৬ টি নারী সংগঠন।

তাই তনু হত্যাকারীদেরসহ সারাদেশে নারী-শিশু নির্যাতনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৫ এপ্রিল হরতাল পালন ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্য সহ ওই ৬ টি নারী সংগঠন।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রর সাধারণ সম্পাদক মর্জিনা খাতুনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যান্টনমেন্ট এলাকায় সোহাগী জাহান তনু হত্যাকার এক মাস পার হলো। সিআইডি তনু হত্যার প্রতিবেদনে এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে উল্লেখ করেছে। কিন্তু এখনও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। তাই নারীসংগঠন হিসাবে আমরা উদ্বিগ্ন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুধু তনু নয়, আড়াই বছরের শিশু থেকে ষাট বছরের বৃদ্ধ নারী যৌণ হয়রানি, হত্যা ও ধর্ষণের শিকার। ঘরে-বাইরে এমনকি প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও শিক্ষকদের যৌণহয়রানির শিকার। ফলে নারী ও শিশুর নিরাপত্তা আজ হুমকির মুখে।

তাই তনু হত্যাসহ সারাদেশে নারী ও শিশু হত্যার বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যের ডাকে আগামী ২৫ এপ্রিল  হরতালের সমর্থনে জানিয়েছে ৬টি নারী সংগঠন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬টি নারী সংগঠন হরতাল কর্মসূচির সমর্থনে আগামীকাল শনিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।

 


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com