Home » বরিশাল » এইচএসসি-সমমান: বরিশাল শিক্ষা বোর্ডের ইতিহাসে সবচেয়ে কম পাস এবার
৩১ October ২০২৬ Saturday ৩:১৪:৩৭ PM
এইচএসসি-সমমান: বরিশাল শিক্ষা বোর্ডের ইতিহাসে সবচেয়ে কম পাস এবার
আমাদের বরিশাল ডেস্ক:
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। এবছর জিপিএ ৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী।গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছিল ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। এ বছর পাসের হার ও জিপিএ ৫ দুইটায় কমেছে। গত দেড় যুগেও বরিশাল শিক্ষা বোর্ডে এ রকম ফলাফল বিপর্যয় হয়নি।
শনিবার সকাল ১১টায় শিক্ষা বোর্ডের হলরুমে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।
তিনি জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬০ হাজার ৬৫২জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫৭ হাজার ৯১২ জন। এবছর মোট কলেজের সংখ্যা ছিল ৩৫০টি।মোট ১৪২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ পাস করেছে তিনটি কলেজে। তবে ১১টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। এর মধ্যে পটুয়াখালী জেলার তিনটি, বরগুনা জেলার দুটি, পিরোজপুরের দুটি, ভোলার তিনটি ও ঝালকাঠির একটি কলেজ রয়েছে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, গত বছর পাসের হার ও জিপিএ ৫ বেশি থাকলেও এ বছর দুটিই কম।তবে যারা নিয়মিক পড়াশোনা করেছে, তারাই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। যে প্রতিষ্ঠানে কেউ পাস করেনি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক