Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » কাজিরহাটের একতা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষায় পাস ৫০, ফেল ৯৩
৩১ October ২০২৬ Saturday ৩:০৩:৪২ PM
কাজিরহাটের একতা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষায় পাস ৫০, ফেল ৯৩
প্রতিবেদনে মোঃ সৌরভ হোসেন:
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বরিশাল জেলার কাজিরহাট থানার একতা ডিগ্রি কলেজে ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫০ জন এবং অকৃতকার্য হয়েছেন ৯৩ জন। কলেজটির মোট পাসের হার দাঁড়িয়েছে ৩৪.৯৭ শতাংশ।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, কলেজটিতে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন পাস এবং ৫ জন ফেল করেছেন। মানবিক বিভাগে ১২২ জনের মধ্যে ৪১ জন পাস এবং ৮১ জন ফেল করেছেন। অন্যদিকে, বিজ্ঞান বিভাগে ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন পাস এবং ৭ জন ফেল করেছেন।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি হলেও এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ৮১ জন। সব মিলিয়ে একতা ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩৪.৯৭ শতাংশ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক