![]() কাজিরহাটের একতা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষায় পাস ৫০, ফেল ৯৩
৩১ October ২০২৬ Saturday ৩:০৩:৪২ PM
প্রতিবেদনে মোঃ সৌরভ হোসেন: ![]() ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বরিশাল জেলার কাজিরহাট থানার একতা ডিগ্রি কলেজে ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫০ জন এবং অকৃতকার্য হয়েছেন ৯৩ জন। কলেজটির মোট পাসের হার দাঁড়িয়েছে ৩৪.৯৭ শতাংশ। প্রকাশিত ফলাফল অনুযায়ী, কলেজটিতে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন পাস এবং ৫ জন ফেল করেছেন। মানবিক বিভাগে ১২২ জনের মধ্যে ৪১ জন পাস এবং ৮১ জন ফেল করেছেন। অন্যদিকে, বিজ্ঞান বিভাগে ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন পাস এবং ৭ জন ফেল করেছেন। বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি হলেও এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ৮১ জন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

