![]() সোমবার হরতালের ডাক ছাত্রজোট ও ছাত্র ঐক্যেরসংবাদ বিজ্ঞপ্তি ২৪ April ২০১৬ Sunday ৬:৪১:৩৪ PM
রোববার (২৪ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতাল সফল করতে আজ সোমবার বিকেল সাড়ে ৬ টায় প্রগতিশীল ছাত্রজোট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ শেষে মশাল মিছিল করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন প্রগতিশীল ছাত্রজোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক মশিউর রহমান খান রিচার্ড। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা সংসদের সভাপতি সজীব শরীফ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক শুভ দেব। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, গণসংগতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক অঞ্জন দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল। বক্তারা বলেন, বাংলাদেশ আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনুকে নির্মমভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে। তনু হয়ে উঠেছে নারীর উপর সহিংসতার প্রতীক। সারাদেশে নারী ও শিশুর উপর সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। তাই তনু সহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাকা হরতালে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও হরতাল সফল করার আহ্বান জানান বক্তারা। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাসহ সব হত্যার বিচার দাবিতে আগামীকাল সোমবার (২৫ এপ্রিল) আধা বেলা হরতালের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যে।