Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৩:২৪ AM
Barisal News
Latest News
Home » দেশ জুড়ে » সংবাদ বিজ্ঞপ্তি » সোমবার হরতালের ডাক ছাত্রজোট ও ছাত্র ঐক্যের
২৪ April ২০১৬ Sunday ৬:৪১:৩৪ PM
Print this E-mail this

সোমবার হরতালের ডাক ছাত্রজোট ও ছাত্র ঐক্যের
সংবাদ বিজ্ঞপ্তি


তনুর মৃত্যু 'পরিকল্পিত হত্যাকাণ্ড'কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাসহ সব হত্যার বিচার দাবিতে আগামীকাল সোমবার (২৫ এপ্রিল) আধা বেলা হরতালের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যে।

রোববার (২৪ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতাল সফল করতে আজ সোমবার বিকেল সাড়ে ৬ টায় প্রগতিশীল ছাত্রজোট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ শেষে মশাল মিছিল করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন প্রগতিশীল ছাত্রজোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক মশিউর রহমান খান রিচার্ড।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা সংসদের সভাপতি সজীব শরীফ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক শুভ দেব।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, গণসংগতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক অঞ্জন দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।

বক্তারা বলেন, বাংলাদেশ আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনুকে নির্মমভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে। তনু হয়ে উঠেছে নারীর উপর সহিংসতার প্রতীক। সারাদেশে নারী ও শিশুর উপর সহিংসতা দিন দিন বেড়েই চলেছে।

তাই তনু সহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাকা হরতালে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও হরতাল সফল করার আহ্বান জানান বক্তারা।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com