Current Bangladesh Time
Sunday May ১০, ২০২৬ ৩:০৯ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » সাহিত্য » আবৃত্তির অ্যালবাম ‘তাহারা চারজন’
১২ July ২০১৬ Tuesday ৭:২০:৫১ PM
Print this E-mail this

আবৃত্তির অ্যালবাম ‘তাহারা চারজন’
বিনোদন ডেস্ক


প্রকাশিত হলো আবৃত্তির অ্যালবাম ‘তাহারা চারজন’অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে মকবুল হোসেন পাইকের আবৃত্তির অ্যালবাম তাহারা চারজন। প্রকাশিত অ্যালবামে রয়েছে ১৪টি কবিতা।

অ্যালবামটি সময়কে কেন্দ্র করেই তৈরি চিরকালের প্রেমিক কবি জীবনানন্দ দাস, প্রবহমান কালের কবি হেলাল হাফিজ, কামাল চৌধুরী এবং রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর কবিতা দিয়ে পুরো অ্যালবামটি সাজানো।

প্রকাশিত অ্যালবামে জীবানন্দ দাসের বাংলার মুখ আমি, আবার আসিব ফিরে, একদিন এই দেহ, হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়, দুঃখের আরেক নাম, ফেরীঅলা, কামাল চৌধুরীর জন্মদিনের কবিতা, অভয় মিনার, বিজ্ঞাপন, দহন-সন্ধা এবং রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর বাতাসে লাশের গন্ধ, ধাবমান ট্রেনের গল্প, ফাঁসির মঞ্চ থেকে, গহিন গাঙের জল।

পাইক জানান এ পর্যন্ত যতটুকু সৃষ্টিশীল কাজ করেছি তার মধ্যে এই কাজটি করে মনে মনে ভীষণ আনন্দ পেয়েছি। তাইতো চলমান ভাবনায় এখনও সৃষ্টিস্বপ্নসারথী হয়ে ভালোলাগা রেশ বয়ে গেছে।

তিনি বলেন, আমার ভাষায় যখন চারদিকের বাতিগুলো নিভে আসে, জীবন চলার পথে কেবলই রাত হয়ে যায় তখন কবিতা মানুষকে পরম মমতায় বাঁচিয়ে রাখে।

উল্লেখ্য, এর অগে সাউন্ডটেক থেকে পাইকের তিনটি কবিতা অ্যালবাম ‘‘রূপসা পাড়ের ছেলে’’, ‘‘মেঘনা পাড়ের মেয়ে’’ এবং ‘‘হৃদয়ে একাত্তর’’ প্রকাশিত হয়েছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দু’বছরে বিসিসির মশা মারার ব্যয় ২১ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com