Current Bangladesh Time
Sunday May ১০, ২০২৬ ২:২৯ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফল উপজেলা কৃষকদল আহ্বায়ক ফয়সল বহিষ্কার
৯ May ২০২৬ Saturday ৬:৩৫:৩২ PM
Print this E-mail this

বাউফল উপজেলা কৃষকদল আহ্বায়ক ফয়সল বহিষ্কার


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাÐে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম ফয়সালকে বহিষ্কার করা হয়েছে। কৃষকদলের কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার বিকালে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফয়সালকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সিদ্ধান্তটি অনুমোদন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
এদিকে, বহিষ্কারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রবীণ সাংবাদিক অতুল চন্দ্র পালকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির অভিযোগে সমালোচনার মুখে ছিলেন ফয়সাল। এ ছাড়াও লাঞ্চিত করেন উপজেলা কৃষক দলের কালাইয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব বদরুল হাসান শুভকে।
অতুল চন্দ্র পাল বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি।
এর আগে প্রকাশ্যে উপজেলার বিএনপি (সদ্য সাবেক) নেতা জসিম উদ্দিন তুহিনকে মারধরের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে চলতি বছরের ১৫ জানুয়ারি সেই আদেশ প্রত্যাহার করে পুনরায় স্বপদে বহাল করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দু’বছরে বিসিসির মশা মারার ব্যয় ২১ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com