![]() বামনায় এক কেজি গাঁজাসহ আটক ১মিজানুর রহমান টিপু, বামনা ১৪ July ২০১৬ Thursday ৫:২১:৫২ PM
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কালিকাবাড়ি এলাকায় একটি মাঠের সামনে বসে গাঁজা খাচ্ছিলেন বেল্লাল ও সুজন। এ সময় এলাকাবাসী তাদের আটক করে গাঁজা কোথায় পেয়েছে জানতে চাইলে তারা সালমার নাম জানায়। পরে তাদের কে সঙ্গে নিয়ে সালমার বাড়িতে গেলে এলাকাবাসীর সঙ্গে সালমা খারাপ আচরণ করেন। এ সময় এলাকাবাসী থানায় ফোন দিলে বামনা থানার এসআই মো. মজিবর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সালমার ঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে। পরে সালমাসহ ওই দুই মাদকসেবীকে আটক করে থানায় নিয়ে যায়। বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সালমা এলাকায় গাঁজা সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। সালমার স্বামী চাকর ছগিরও এক সময় মাদক ব্যবসা এবং ডাকাতির সঙ্গে জড়িত ছিলো। সালমার স্বামী বর্তমানে ডাকাতি মামলায় জেলহাজতে রয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনা উপজেলা সদরের কালিকাবাড়ি গ্রাম থেকে বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টায় এক কেজি গাঁজাসহ সালমা (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ী ও বেল্লাল (১৭) এবং ইমরান (১৮) নামে দুই মাদকসেবীকে আটক করেছে বামনা থানা পুলিশ।