Current Bangladesh Time
Monday June ২৯, ২০২৬ ৩:৫৬ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় এক কেজি গাঁজাসহ আটক ১
১৪ July ২০১৬ Thursday ৫:২১:৫২ PM
Print this E-mail this

বামনায় এক কেজি গাঁজাসহ আটক ১
মিজানুর রহমান টিপু, বামনা


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনা উপজেলা সদরের কালিকাবাড়ি গ্রাম থেকে বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টায় এক কেজি গাঁজাসহ সালমা (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ী ও বেল্লাল (১৭) এবং ইমরান (১৮) নামে দুই মাদকসেবীকে আটক করেছে বামনা থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কালিকাবাড়ি এলাকায় একটি মাঠের সামনে বসে গাঁজা খাচ্ছিলেন বেল্লাল ও সুজন। এ সময় এলাকাবাসী তাদের আটক করে গাঁজা কোথায় পেয়েছে জানতে চাইলে তারা সালমার নাম জানায়।

পরে তাদের কে সঙ্গে নিয়ে সালমার বাড়িতে গেলে এলাকাবাসীর সঙ্গে সালমা খারাপ আচরণ করেন। এ সময় এলাকাবাসী থানায় ফোন দিলে বামনা থানার এসআই মো. মজিবর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সালমার ঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে। পরে সালমাসহ ওই দুই মাদকসেবীকে আটক করে থানায় নিয়ে যায়।

বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সালমা এলাকায় গাঁজা সম্রাজ্ঞী হিসেবে পরিচিত।

সালমার স্বামী চাকর ছগিরও এক সময় মাদক ব্যবসা এবং ডাকাতির সঙ্গে জড়িত ছিলো। সালমার স্বামী বর্তমানে ডাকাতি মামলায় জেলহাজতে রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com