![]() হাত-পা বাধা ব্যবসায়ীকে নদীর তীর থেকে উদ্ধারমিজানুর রহমান টিপু, বামনা ২৪ July ২০১৬ Sunday ৪:২৯:৩৬ PM
সে পাশ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার ইট-বালুও পাথর ব্যবসায়ী। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকাল থেকে সে নিখোঁজ ছিল। উদ্ধারকৃত যুবক পাশ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামের মো. জিয়াউল হক ফারুকীর ছেলে । হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঠবাড়িয়ার দেবত্র গ্রামের ইট-বালু ও পাথর ব্যবসায়ী মামুনের সাথে একই উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের প্রতিপক্ষ ব্যবসায়ী মো. শহীদ মিয়া ও মিরুখালী গ্রামের মো. জাকির হোসেনের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীক বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার ব্যবসায়ী মামুনের ট্রলারের মালামাল খালাসের সময় প্রতিপক্ষ শহীদ ও জাকির মিলে মামুনের ট্রলারের এক শ্রমিককে মারধর করে। এর প্রতিবাদ করতে গেলে ব্যবসায়ী রেজাউলকেও মারধর করে তারা। এ ঘটনার বিচার চাইতে বৃহস্পতিবার বিকালে মামুন মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের কাছে নালিশ জানাতে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। ব্যবসায়ী স্বামী নিখোঁজের বিষয়ে তার স্ত্রী নাসরীন সুলতানা সুমী পরেরদিন শুক্রবার (২২ জুলাই) মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ বিষয়ে উদ্ধারকারী দুই জেলে বামনা উপজেলার চেঁচান গ্রামের জেলে মো. সোবহান মিয়া এবং মো. দুলাল হাওলাদার জানান, তারা বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নদী তীরে মাছ ধরার সময় পাশের একটি হোগল বনে, কে আছ, আমারে বাঁচাও বলে চিৎকার শুনতে পান। ওই দুই জেলে হোগলবনের ভেতর ঢুকে ওই ব্যবসায়ীকে হাত-পা বাঁধা অবস্থায় পরে থাকতে দেখেন। এসময় তার শরীরে বিভিন্ন স্থানে ধারালোর অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত ছিল। পরে তাকে উদ্ধার করে জেলেরা বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে কর্মরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে তাকে উন্নতর চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বামনা থানার ওসি মো. শাহাব উদ্দিন বলেন, নদী তীর থেকে হাত-পা বাাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধারের বিষয়ে অবহিত হয়েছি। ওই ব্যবসায়ী নিখোঁজের বিষয়ে পার্শ্ববর্তী মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। ফলে আইনগত বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ব্যবস্থা নিবে। এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধারকৃত ব্যক্তির স্ত্রী গত ২২ জুলাই নিখোঁজের বিষয়ে একটি সাধারন ডায়েরি করেছেন, যার নং ৮৪৮। আইনি সহায়তা দেয়ার জন্য তদন্ত কর্মকর্তা বর্তমানে বরিশালে রয়েছেন।
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনা উপজেলা সদর ইউনিয়নের চেঁচান গ্রামের বিষখালী নদী তীরের একটি হোগল বন থেকে স্থানীয় জেলেরা হাত-পা বাঁধা গুরুতর আহত অবস্থায় মো. রেজাউল হক মামুন (২৮) নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করে।