Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ১:৩১ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » মঠবাড়িয়া » সংবাদ শিরোনাম » হাত-পা বাধা ব্যবসায়ীকে নদীর তীর থেকে উদ্ধার
২৪ July ২০১৬ Sunday ৪:২৯:৩৬ PM
Print this E-mail this

হাত-পা বাধা ব্যবসায়ীকে নদীর তীর থেকে উদ্ধার
মিজানুর রহমান টিপু, বামনা


হাত-পা বাধা ব্যবসায়ীকে নদীর তীর থেকে উদ্ধার বরগুনার বামনা উপজেলা সদর ইউনিয়নের চেঁচান গ্রামের বিষখালী নদী তীরের একটি হোগল বন থেকে স্থানীয় জেলেরা হাত-পা বাঁধা গুরুতর আহত অবস্থায় মো. রেজাউল হক মামুন (২৮) নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করে।

সে পাশ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার ইট-বালুও পাথর ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকাল থেকে সে নিখোঁজ ছিল। উদ্ধারকৃত যুবক পাশ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামের মো. জিয়াউল হক ফারুকীর ছেলে ।

হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঠবাড়িয়ার দেবত্র গ্রামের ইট-বালু ও পাথর ব্যবসায়ী মামুনের সাথে একই উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের প্রতিপক্ষ ব্যবসায়ী মো. শহীদ মিয়া ও মিরুখালী গ্রামের মো. জাকির হোসেনের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীক বিরোধ চলে আসছিল।

গত বৃহস্পতিবার ব্যবসায়ী মামুনের ট্রলারের মালামাল খালাসের সময় প্রতিপক্ষ শহীদ ও জাকির মিলে মামুনের ট্রলারের এক শ্রমিককে মারধর করে।

এর প্রতিবাদ করতে গেলে ব্যবসায়ী রেজাউলকেও মারধর করে তারা। এ ঘটনার বিচার চাইতে বৃহস্পতিবার বিকালে মামুন মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের কাছে নালিশ জানাতে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি।

ব্যবসায়ী স্বামী নিখোঁজের বিষয়ে তার স্ত্রী নাসরীন সুলতানা সুমী পরেরদিন শুক্রবার (২২ জুলাই) মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে উদ্ধারকারী দুই জেলে বামনা উপজেলার চেঁচান গ্রামের জেলে মো. সোবহান মিয়া এবং মো. দুলাল হাওলাদার জানান, তারা বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নদী তীরে মাছ ধরার সময় পাশের একটি হোগল বনে, কে আছ, আমারে বাঁচাও বলে চিৎকার শুনতে পান।

ওই দুই জেলে হোগলবনের ভেতর ঢুকে ওই ব্যবসায়ীকে হাত-পা বাঁধা অবস্থায় পরে থাকতে দেখেন। এসময় তার শরীরে বিভিন্ন স্থানে ধারালোর অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত ছিল। পরে তাকে উদ্ধার করে জেলেরা বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রাথমিক চিকিৎসা শেষে কর্মরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে তাকে উন্নতর চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বামনা থানার ওসি মো. শাহাব উদ্দিন বলেন, নদী তীর থেকে হাত-পা বাাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধারের বিষয়ে অবহিত হয়েছি। ওই ব্যবসায়ী নিখোঁজের বিষয়ে পার্শ্ববর্তী মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। ফলে আইনগত বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ব্যবস্থা নিবে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধারকৃত ব্যক্তির স্ত্রী গত ২২ জুলাই নিখোঁজের বিষয়ে একটি সাধারন ডায়েরি করেছেন, যার নং ৮৪৮। আইনি সহায়তা দেয়ার জন্য তদন্ত কর্মকর্তা বর্তমানে বরিশালে রয়েছেন।

সম্পাদনা: বরি/প্রেস/মপ


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com