Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ১২:৪৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » ইলুহার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জিয়া অন্তঃপ্রাণ মিজানুর রহমান
২৭ June ২০২৬ Saturday ১১:০১:৪৬ PM
Print this E-mail this

ইলুহার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জিয়া অন্তঃপ্রাণ মিজানুর রহমান


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি;

 দরজায় কড়া নাড়ছে ইউপি নির্বাচন। বরিশালের বানারীপাড়া উপজেলায় ৮ ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা ভাবে তাদের প্রার্থীতার জানান দিচ্ছেন। কেউ কেউ এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে শুভেচ্ছা পোষ্টার ও ব্যানার সাঁটিয়ে প্রার্থী হওয়ার অভিপ্রায়ও ব্যক্ত করেছেন। উপজেলার ইলুহার ইউনিয়নে বেশ কয়েকজন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর নামের গুঞ্জন শোনা যাচ্ছে। এসব সম্ভাব্য  প্রার্থীদের নামের মধ্যে ইলুহার ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মিজানুর রহমানের নাম আলোচিত হচ্ছে। সম্প্রতি তিনি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এক ভিডিও বার্তার মাধ্যমে আসন্ন ইলুহার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থী হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করেছেন। তার এ ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জিয়া অন্তঃপ্রাণ

 মিজানুর রহমান ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক আদর্শের প্রতি অনুরক্ত। ১৯৭৯ সালে যশোরের কেশবপুর কলেজে ডিগ্রিতে অধ্যয়নরত অবস্থায় তৎকালীণ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কাছ থেকে দেখার ও সান্নিধ্য লাভের সুযোগ হয় তার।  রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই কলেজ পরিদর্শনে গেলে তাঁর সঙ্গে করমর্দন করার বিরল সৌভাগ্য হয় তৎকালীণ ডিগ্রির শিক্ষার্থী মিজানুর রহমানের। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই থেকে জাতীয়তাবদী দল বিএনপির রাজনীতিতে তার পথচলা শুরু হয়। তিনি দীর্ঘবছর ইলুহার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালণ করেন। ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি  ইলুহার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতির পদ অলঙ্কৃত করেন। ওই সময় দীর্ঘদিন তিনি দক্ষতার সঙ্গে ইলুহার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিরও দায়িত্ব পালণ করেন। ইলুহার ইউনিয়নে বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি বিশেষ ভূমিকা রাখেন। তার সততা,আদর্শ ও নেতৃত্বগুন সর্বমহলে সমাদৃত। জানা গেছে, বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি ১৯৯৬-২০০১ সালে তৎকালীণ আওয়ামী লীগ সরকার আমলে ১৮টি রাজনৈতিক হয়রাণিমূলক মামলার আসামী হন। সর্বশেষ গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ সরকারের শাসনআমলে তিনি দুটি রাজনৈতিক হয়রাণিমূলক মামলার আসামী হন। মোট ২০টি মামলার আসামী হয়ে আদালতে হাজিরা দিতে দিতে এবং গ্রেপ্তার আতংকে আত্মগোপনে থাকতে গিয়ে তার জীবনের সোনালী সময় ফুরিয়ে যায়। তিনি ইলুহারের রাজনৈতিক সচেতন সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের সন্তান। তার ছোট ভাই  আতিকুর রহমান একাধিক বার ইলুহার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখেন। আতিকুর রহমান ২০০৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আমৃত্যু টানা ১৭ বছর ইউপি সদস্যের দায়িত্ব পালণ করেন।

আতিকুর রহমানের মৃত্যুর পরে তার (আতিক) স্ত্রী হালিমা বেগম সংরক্ষিত ইউপি সদস্য নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালণ করছেন। এ পরিবারের সদস্যরা জনপ্রতিনিধি হয়ে কর্মগুনে জননন্দিত হয়েছেন। মিজানুর রহমান মলুহার ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দুই বার অভিভাবক সদস্য নির্বাচিত হয়ে এলাকার শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখেন। এছাড়াও তিনি 

ইলুহার বাইতুসসালাম কমপ্লেক্সের একজন দাতা সদস্য ও জনতা হাট জামে মসজিদের দীর্ঘদিন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার আস্থা ও ভালোবাসার সু-সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি একজন দক্ষ সংগঠক, পরোপকারী, মিষ্টভাষী ও সদালাপি ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। এ প্রসঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান বলেন, দল ও আপামর জনতার অকুন্ঠ সমর্থন নিয়ে ইলুহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে 

মাদক, সন্ত্রাস,দুর্নীতি ও শালিসী বানিজ্যমুক্ত আধুনিক এক তিলোত্তমা ইউনিয়নে রূপান্তর করবো ইনশাআল্লাহ্।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com