Current Bangladesh Time
Tuesday October ২৭, ২০২৬ ৮:০৮ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় বন থেকে জবাই করা হরিণ উদ্ধার
২৭ October ২০২৬ Tuesday ৬:৪৬:৪৯ PM
Print this E-mail this

পাথরঘাটায় বন থেকে জবাই করা হরিণ উদ্ধার


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় জবাই করা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটার বন মামলা পরিচালক মো. সোহরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের হরিণঘাটা বন সংলগ্ন চরলাঠিমারা  ছোটহোর খাল এলাকা থেকে জবাই করা হরিণটিকে জব্দ করা হয়। পরে রাত ১০টায় পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. পণির শেখের নির্দেশনায় ওই হরিণটিকে চামড়া খুলে আলামত রেখে মাটি চাপা দেওয়া হয়।

আদালতে বন বিভাগের মামলা পরিচালনাকারী (এফসিসিও) মো. সোহরাফ হোসেন জানান, দুপুরের পরেই বন বিভাগের হরিণঘাটা বিটের সদস্যরা চর লাঠিমারা এলাকায় টহল দিচ্ছিল। সন্ধ্যার দিকে হঠাৎ করে ইঞ্জিন চালিত একটি নৌকা এসে কিছু সাদা বস্তা উঠিয়ে দিয়ে আবার চলে যায়।বন বিভাগের টহল দলের সন্দেহ হলে কাছাকাছি গিয়ে জবাই করা মৃত চিত্রা হরিণ টিকে দেখতে পেয়ে উদ্ধার করে। ততক্ষণে ট্রলারটি নিয়ে অনেক দূরে চলে যায় শিকারীরা।

তিনি আরো জানান, পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মো. পনির শেখ এর নির্দেশক্রমে মৃত চিত্রা হরণের চামড়া সংরক্ষণ করে বাকি অংশ কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।

পাথরঘাটার রেঞ্জ কর্মকর্তা মো. বদিউজ্জামান সোহাগ বলেন, ‘আদালত বন বিভাগকে নির্দেশ দিয়েছে অনুসন্ধান করে শিকারিদের বিরুদ্ধে মামলা করার জন্য।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
বরিশাল মহানগরে বাড়ছে থানার সংখ্যা, হচ্ছে আরও চারটি
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com