বরিশালে সাবেক এক ইউপি সদস্যের বসতঘরের এসির মধ্যে থেকে উদ্ধার হয়েছে চারটি কালনাগিনী সাপ। প্রায় আড়াই থেকে তিনফুট লম্বা সাপগুলো।
শনিবার বিকেলে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা ঘটনাস্থলে এসে তিনটি সাপ উদ্ধার করেন। এসময় পালিয়ে যায় একটি সাপ।
এর আগে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডিআইজির রুম থেকে চারটি এবং সাগরদী এলাকায় একটি বেসরকারি ক্লিনিক থেকে একটিসহ এ পর্যন্ত ১০টি কালনাগিনী সাপ উদ্ধার হয়েছে।
সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মজিবুল হক সেন্টু মেম্বার জানান, শুক্রবার (২৬ জুন) রাতে বেডরুমের এসির নিচের অংশে তিনি প্রথমে একটি সাপের লেজ দেখতে পান। বিষয়টি টের পেয়ে তিনি পরিবারের অন্য সদস্যদের জানান এবং তাৎক্ষণিকভাবে ওই রুমে সবার প্রবেশ বন্ধ করে দেন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে সেখান থেকে তাকে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র খোঁজ দেওয়া হয়। খবর পেয়ে শনিবার বিকেলে সংগঠনের কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করেন।
এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, ‘বিকেল ৩টা থেকে আড়াই ঘণ্টার চেষ্টায় আড়াই থেকে তিন ফুট দৈর্ঘ্যের দুটি করে চারটি কালনাগিনী সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এসির আউটডোর ইউনিটে থাকা আরও একটি সাপ চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি।’
মুসা আরও বলেন, ‘বাড়িটির সামনে ও পেছনে প্রচুর ঝোপঝাড় রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই এসির পাইপ বা দেয়ালের ফাঁকা জায়গা দিয়ে সাপগুলো ভেতরে প্রবেশ করেছে। ’
তিনি জানান, উদ্ধার হওয়া কালনাগিনী সাপগুলো মৃদু বিষধর এবং এগুলো মানুষের জন্য তেমন ক্ষতিকর নয়। সাপগুলোকে বন বিভাগের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
চলতি মাসেই বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ডিআইজির কক্ষ থেকে চারটি এবং নগরীর সাগরদী এলাকার ‘বরিশাল মেডিকেল সার্ভিসেস’ ক্লিনিক থেকে আরও একটি মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করেছিলেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী