" />
AmaderBarisal.com Logo

চার্জশিটভুক্ত আসামিও পাচ্ছেন পুলিশে চাকরি!

মিজানুর রহমান টিপু, বামনা
আমাদেরবরিশাল.কম

১০ October ২০১৬ Monday ২:৪৫:৩৭ PM

barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনায় পুলিশে নিয়োগের তালিকায় কনস্টেবল নিয়োগে দাঙ্গা মামলার চার্জশিটভুক্ত আসামির নাম রাখার অভিযোগ পাওয়া গেছে। সরকারি বিধি মোতাবেক জনবল নিয়োগের প্রাথমিক বাছাই শেষে চূড়ান্ত করার প্রক্রিয়ায় ৩৫ জনের মধ্যে তারও নাম রয়েছে বলে জানাগেছে।

জানাগেছে, বরগুনার বামনা উপজেলার দক্ষিণ রামনা গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মো. হানিফ সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঙ্গা-হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি থাকা সত্ত্বেও পুলিশের চূড়ান্ত নিয়োগ তালিকায় তার নাম রাখা হয়েছে।

হানিফ বামনা থানার ঐ মামলার তদন্তের চার্জশিটভুক্ত ১০ নম্বর আসামি। চলতি বছরের ২৯ সেপ্টেম্বর পুলিশের কনস্টেবল নিয়োগে প্রাথমিক বাছাইয়ের তালিকায় তার নাম রাখা হয়। পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় তার নাম চূড়ান্ত করা হয়। হানিফের বিরুদ্ধে মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বরগুনার সিনিয়র আইনজীবী মো. শাহজাহান মিয়া বলেন, একটি মামলায় যেহেতু সে পুলিশের তদন্তে প্রাথমিকভাবে অপরাধী প্রমাণিত হয়েছে, তাই সেই পুলিশ বিভাগে তার নিয়োগ দেওয়া নীতিগতভাবে উচিত নয়।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক জানান, হানিফ লিখিত এবং মৌখিক পরীক্ষায় ভালো করেছে, তাই প্রাথমিকভাবে বাছাই তালিকায় তার নাম রয়েছে। তবে চূড়ান্ত নিয়োগের আগে পুলিশি তদন্তে কোনো অপরাধ প্রমাণিত হলে অবশ্যই বাদ পড়বে সে।

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।