" />
AmaderBarisal.com Logo

বরিশাল মহানগর আ.লীগের সাবেক নেতার মৃত্যু: শোক

সংবাদ বিজ্ঞপ্তি
আমাদেরবরিশাল.কম

৬ November ২০১৬ Sunday ৭:৫৬:২৪ PM

বরিশাল মহানগর আ.লীগের সাবেক নেতার মৃত্যু: শোকবরিশাল মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এ্যাডভোকেট শ্যামল লাল আচার্য্য আজ রোববার (০৬ নভেম্বর) দুপুর পৌনে ৩ টায় পরলোক গমন করেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন।

মহানগর আ.লীগের দপ্তর সম্পাদক হুমায়ুন কবিরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ. কে. এম জাহাঙ্গীর ও যুগ্ম-সম্পাদক যুব রত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।

তারা তার বিদেহি আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।