বরিশাল মহানগর আ.লীগের সাবেক নেতার মৃত্যু: শোক সংবাদ বিজ্ঞপ্তি
বরিশাল মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এ্যাডভোকেট শ্যামল লাল আচার্য্য আজ রোববার (০৬ নভেম্বর) দুপুর পৌনে ৩ টায় পরলোক গমন করেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন।
মহানগর আ.লীগের দপ্তর সম্পাদক হুমায়ুন কবিরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ. কে. এম জাহাঙ্গীর ও যুগ্ম-সম্পাদক যুব রত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।
তারা তার বিদেহি আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
|