" />
AmaderBarisal.com Logo

সম্মাননা আর গান-কবিতায় বরিশালে সাহিত্য সম্মিলনের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২৬ November ২০১৬ Saturday ১০:২১:২৬ PM

বরিশালে সাহিত্য সম্মিলনের উদ্বোধন: ৭ গুণীকে সংবর্ধনা

ফাইল ফটো

দেশের গুণীদের সম্মাননা জানানোর পাশাপাশি কবিতা-গান-নৃত্যে বরিশালে শেষ হলো দুই দিনব্যাপী সাহিত্য সম্মিলন।

আজ শনিবার (২৬ নভেম্বর) বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এই সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। সমাপনী দিনেও ৭ গুণী শিল্পীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর আগে শুক্রবারও ৭ গুণীনে সংবর্ধনা দেওয়া হয়েছিলন।

নগরীর অশ্বিনী কুমার হলে সাহিত্যের সংবাদপত্র সাহিত্য বাজারের ১০ম বর্ষে পর্দাপন উপলক্ষে তাদের মোট ১৪ শিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়।

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো: সাইফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর স.ম ইমানুল হাকিম, সমাজ সেবক বিজয় কৃষ্ণ দে ও সংস্কৃতিজন এ্যাড. মানবেন্দ্র বটব্যাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাট্যজন খায়রুল আলম সবুজ।

পরে সাহিত্য বাজার মঞ্চ কথা পদক প্রদান করা হয় নাট্যজন মিন্টু বসু ও সৈয়দ দুলালকে। এছাড়া সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, আসলাম সানী, মানস বিশ্বাস, আফরোজা হিরা ও আলম তালুকদার।

অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও গানে গানে মুখরিত ছিল।

আরো পড়ুন…
বরিশালে সাহিত্য সম্মিলনের উদ্বোধন: ৭ গুণীকে সংবর্ধনা





প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।