বরিশালে সাহিত্য সম্মিলনের উদ্বোধন: ৭ গুণীকে সংবর্ধনা নিজস্ব প্রতিবেদক
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বরিশাল নগরীতে উদ্বোধন হলো দুই দিনব্যাপী সাহিত্য সম্মিলন। সাহিত্য পত্রিকা ‘সাহিত্য বাজার’র দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ সম্মিলনে সংবর্ধনা পেলেন সংস্কৃতিজন নিখিল সেন, নাট্য ব্যক্তিত্ব সারা জাকেরসহ দেশের ৭ গুণী শিল্পী।
আজ শুক্রবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।
এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এসএম ইকবাল, গণশিল্পী আক্কাস হোসেন প্রমুখ।
পরে অশ্বনী কুমার টাউন হলে কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন কবি নাসির আহমেদ, কবি আশরাফ আহমদ, কবি ফরিদ কবির, গল্পকার পারভেজ হোসেন, করি হেনরী স্বপন, লেখক দেবাশীষ চক্রবর্তী, কবি হাসান মাহমুদ, কবি স্বাধীন চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য বাজার সম্মিলন উদযাপন পর্ষদ-২০১৬ এর আহ্বায়ক কাজল ঘোষ।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় বাচিকশিল্পী নিখিল সেন, কবি আসাদ চৌধুরী, নাট্যজন সারা যাকের ও ড. মো: সিরাজুল ইসলাম।
এছাড়া সাহিত্য বাজার সাহিত্য পদক গ্রহন করেন নাসরিন জাহান, কবি রেজাউদ্দিন স্টালিন ও সংগঠক স্বাধীন চৌধুরী।
শনিবার সাহিত্য বাজার মঞ্চ কথা পদক গ্রহন করবেন মিন্টু বসু ও সৈয়দ দুলাল। সেরা লেখক সম্মাননা গ্রহণ করবেন অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, আসলাম সানী, মানস বিশ্বাস, আফরোজা হিরা ও আলম তালুকদার।
|