Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১০:০২ AM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » ভোলায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১
৭ May ২০২৬ Thursday ৪:৩২:৩২ PM
Print this E-mail this

ভোলায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. মাসুদ হাওলাদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। 

বুধবার (৬ মে) দুপুরে লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চর ছকিনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মে) নিহতের মেয়ের করা হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

মৃত মাসুদ লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চর ছকিনা এলাকার আলী আজগরের ছেলে। গ্রেপ্তাররা হলেন আক্তার (৪০), রেশমা (৩০), তানভীর (১৮) ও ফিরোজ (৪০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা এবং নিহতের প্রতিবেশী। 

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মৃত মাসুদ ও প্রধান অভিযুক্ত মো. আকতার একই বাড়ির বাসিন্দা।দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে মো. আকতার লোকজন নিয়ে মাসুদের জমিতে থাকা গাছ থেকে জোরপূর্বক নারিকেল পাড়ার চেষ্টা করেন। এ সময় নিহতের মেয়ে মাসুমা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের লোকজন জড়ো হয়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।সংঘর্ষের একপর্যায়ে মাসুদসহ তার পরিবারের ছয়জন ও আক্তারের পরিবারের তিনজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে গুরুতর আহত মাসুদ হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য রাতে বরিশালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের মেয়ে মাসুমা বাদী হয়ে আকতারকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে লালমোহন থানায় হত্যা মামলা করেন।

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, জমির বিরোধ ও নারিকেল পাড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মেয়ে মাসুমা ১৩ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। এ মামলার প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। 

মাসুদ হাওলাদার আরো বলেন, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com