Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ২:০৯ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » বরগুনার আমতলীতে মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘জিনের আছর’
২৪ June ২০২৬ Wednesday ১১:০৬:৫৭ PM
Print this E-mail this

বরগুনার আমতলীতে মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘জিনের আছর’


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারসংলগ্ন এলাকায় আড়পাঙ্গাশিয়া দারুচ্ছুন্নাত ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র মোস্তাকিম বিল্লাহ লিমনের (১২) রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে ঘরের আড়ার সঙ্গে রশি প্যাঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত মোস্তাকিম বিল্লাহ লিমন আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা মো. সোহেল মিয়ার ছেলে। 

পরিবারের সদস্যদের ভাষ্য, গত ফেব্রুয়ারি মাস থেকে লিমন মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। আজ দুপুরে খাবারের জন্য ডাকাডাকি করেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বিকেলে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান স্বজনেরা।

নিহত শিশুর চাচা শামীম মিয়া বলেন, ফাঁসের দড়ি খুলে লিমনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তখন ওই হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমুল হাসান রাহাত বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের দাবি, চার মাস আগে লিমনের ওপর ‘জিনের আছর’ হয়। এর পর থেকে সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শিশুটির গলায় ফাঁস দেওয়ার তেমন আলামত নেই।

আড়পাঙ্গাশিয়া দারুচ্ছুন্নাত ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসার সুপার মাওলানা আসাদুজ্জামান বলেন, ‘চার মাস আগে থেকে মোস্তাকিম বিল্লাহ মাদ্রাসায় আসে না। কয়েক দিন আগে ওর বাবা মাদ্রাসায় পাঠানোর কথা বলেছেন। কিন্তু আজ শুনতে পাচ্ছি, ছেলেটি মারা গেছে। বিষয়টি স্পর্শকাতর।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com