Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:০৭ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » পবিপ্রবি ও ববির নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা
২৪ June ২০২৬ Wednesday ৭:২০:১৯ PM
Print this E-mail this

পবিপ্রবি ও ববির নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা


পবিপ্রবি সংবাদদাতা:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য ড. এস এম হেমায়েত জাহান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মামুন অর রশিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ও জিয়া পরিষদ পবিপ্রবি ইউনিটের উদ্যোগে তাদের সংবর্ধনা দেওয়া হয়। 

আজ বুধবার (২৪ জুন) সকাল ১০টায় পবিপ্রবির টিএসসি কনফারেন্স রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. এ বি এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, ইউট্যাব, জিয়া পরিষদ ও সংবর্ধনা কমিটির নেতারা, পবিপ্রবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে নবনিযুক্ত দুই উপাচার্যের কর্মজীবন ও শিক্ষা-গবেষণায় অবদানের ওপর সংক্ষিপ্ত আলোকপাত করা হয়। এরপর আয়োজকদের পক্ষ থেকে দুই উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়। ইউট্যাব, জিয়া পরিষদ এবং ছাত্রদলের পক্ষ থেকেও তাঁদের শুভেচ্ছা জানানো হয়। 

অনুষ্ঠানে পবিপ্রবির উপাচার্য হেমায়েত জাহান বলেন, ‘উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলেই আমি নিজেকে সফল মনে করব। আমি এই দায়িত্বকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। মহান আল্লাহ তাআলা মানুষকে পদ, পদবি, অর্থ ও ক্ষমতার মাধ্যমে পরীক্ষা করেন। তাই আমি কথার চেয়ে কাজে বিশ্বাসী। আমি চাই, আমার কাজের মাধ্যমে সবাই আমার মূল্যায়ন করুক।’ তিনি আরও বলেন, ‘আমি দায়িত্বশীলতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করব। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানাই। আমরা আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। যদি কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিশৃঙ্খলা দেখতে পান, তাহলে সত্যতা যাচাই করে তা গণমাধ্যমে তুলে ধরবেন। এতে বিশ্ববিদ্যালয়ের জবাবদিহি ও সুশাসন নিশ্চিত হবে।’ 

শিক্ষার্থীদের উদ্দেশে পবিপ্রবি উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। নবীন শিক্ষার্থীদের ভর্তির সময় এককালীন নামমাত্র টোকেন ফি গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে শিক্ষার্থীবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পুকুরে উৎপাদিত মাছ উত্তোলনের সময় শিক্ষার্থীদের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ, তাই তাদের স্বার্থ ও কল্যাণের বিষয়গুলো সর্বাগ্রে বিবেচনা করা হবে।’ 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মামুন অর রশিদ বলেন, ‘মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে তিনি আমাকে উপাচার্য হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এই দায়িত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের দিনটি যেমন আনন্দের, তেমনি এটি আমার জন্য একটি বড় দায়িত্ব পালনের সূচনাও।’ তিনি আরও বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আমার প্রতি অনেক প্রত্যাশা রয়েছে। তাঁদের সেই আস্থা ও প্রত্যাশার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি যেন তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারি, সে জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবু বাশার খান, পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন, হাসিব মো. তুষার, আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন অনুষদের ডিন, অধ্যাপক ও কর্মকর্তারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com