Current Bangladesh Time
Tuesday October ২৭, ২০২৬ ৯:২৯ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » হত্যা মামলার আসামি বিএনপি নেতা, দল থেকে আজীবন বহিষ্কার
২৬ October ২০২৬ Monday ৬:২৫:৫১ PM
Print this E-mail this

হত্যা মামলার আসামি বিএনপি নেতা, দল থেকে আজীবন বহিষ্কার


অনলাইন নিউজ ডেস্ক:

বরিশালের উজিরপুরে যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মো. কাঞ্চন মোল্লাকে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত কাঞ্চন মোল্লা সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

রোববার (২৫ অক্টোবর) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. কাঞ্চন মোল্লা ১ নম্বর সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, কাঞ্চন মোল্লা উজিরপুরের সাতলায় যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি।

তবে বহিষ্কারের বিষয়ে মো. কাঞ্চন মোল্লার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আসামি কাঞ্চন মোল্লার বিষয়ে জানতে চাইলে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম কালবেলাকে বলেন, ‘শুধু ৬নং আসামি নয়, পলাতক সকল আসামি ধরার জন্য অভিযান চলমান। কোনো ধরনের বাধা নেই।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
বরিশাল মহানগরে বাড়ছে থানার সংখ্যা, হচ্ছে আরও চারটি
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com