Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২৬ October ২০২৬ Monday ২:৩৫:৩১ PM
বাউফলে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর বাউফলে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের (জিওপি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় গণ অধিকার পরিষদের বাউফল উপজেলা শাখা ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে একটি র্যালি বের করা হয়। এতে গণ অধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণ অধিকার পরিষদের বাউফল উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. সৈয়দ নজরুল ইসলাম (লিটু)। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ-আলম সিকদার। আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
ডেঙ্গু রোগীর আলাদা ওয়ার্ড নেই শেবাচিমে
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ